প্রকাশ হল আইপিএলের ১৩ তম আসরের সূচি
১৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৭ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:১২ পিএম
স্পোর্টস ডেস্ক:
আইপিএলের ১৩ তম আসরের পর্দা উঠতে যাচ্ছে। আগামী ২৯ মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাত ৮টায় গড়াবে প্রথম ম্যাচের বল। প্রথম ম্যাচে মুখোমুখি হবে মু্ম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। এ বছর আইপিএলে মোট ৬০ ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রায় ২ মাসের মতো খেলা হবে এবার। এবার একই দিনে দুটি খেলার সংখ্যা কমিয়েছে কর্তৃপক্ষ। মাত্র ৭ দিন হবে টানা ২ খেলা। টুর্নামেন্টের পর্দা নামবে মুম্বাইতে আগামী ২৪ মে ফাইনাল দিয়ে।
আইসিসির সূচি অনুযায়ী এবার শুরুতে বিদেশি খেলোয়াড় তেমন পাবে না ফ্র্যাঞ্চাইজিগুলো। এজন্য আইপিএল গভর্নিং বডির কাছে টুর্নামেন্ট একটু দেরিতে শুরু করার আবেদন জানিয়েছে দলগুলো। এখনো সে বিষয়ে নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। আগামী ২৯ ফেব্রুয়ারি বিসিসিআই ও আইসিসির বৈঠকের কথা রয়েছে। সেখানে আলোচনা শেষে হয়ত এ সূচি পরিবর্তনও হতে পারে।
এবারের আইপিএলে অংশগ্রহণ করছে ৭টি দল। প্রতিটি দল রাউন্ড রবিন লিগে হোম ও অ্যাওয়ে ম্যাচের ভিত্তিতে ২ বার করে মুখোমুখি হবে। সেখান থেকে শীর্ষ ৪ দল উঠবে পরের রাউন্ডে। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ২ দল সরাসরি ফাইনালে ওঠার জন্য লড়বে। আর তৃতীয় ও চতুর্থ দল শুরুতে এলিমেনিটর ম্যাচ খেলবে। পরে কোয়ালিফায়ার ম্যাচে হেরে যাওয়া দলের সঙ্গে ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে।
অংশগ্রহণকারি দলগুলো হলো:- চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, কিংস ইলেভেন পাঞ্জাব, কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে ও সানরাইজার্স হায়দরাবাদ।

বিভাগ : খেলা
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার