জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচ: বাংলাদেশ দল ঘোষণা
১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৪০ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচকে সামনে রেখে বাংলাদেশের দল ঘোষণা করা হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘোষণা দেওয়া হয়। অধিনায়ক হিসেবে এ যাত্রায় মমিনুলের কাঁধেই দায়িত্ব চলে এসেছে। এছাড়া এবার নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন হাসান মাহমুদ ও ইয়াসির আলী।
বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এখন ঢাকায় জিম্বাবুয়ে ক্রিকেট দল। মঙ্গলবার থেকে বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ২২ ফেব্রুয়ারি মিরপুরে শুরু হবে একমাত্র টেস্ট। ১ মার্চ সিলেটে প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে ৩ ও ৬ মার্চ অনুষ্ঠিত হবে বাকি দুই ওয়ানডে। ৯ ও ১১ মার্চ ঢাকায় দুই টি টুয়েন্টি। সফর শেষে ১২ মার্চ ঢাকা ছাড়ার কথা রয়েছে জিম্বাবুয়ের।
১৫ সদস্যের এ দলে পাকিস্তান সফরের দলের তুলনায় ৪ টি পরিবর্তন আনা হয়েছে। এতে ব্যাটসম্যান মাহমুদউল্লাহ, সৌম্য সরকার ও পেসার রুবেল হোসেন ও আল আমিন বাদ পড়েছেন। এতে যোগ হয়েছেন মুশফিকুর রহিম। অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন। এছাড়া বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান ও স্পিডস্টার তাসকিন আহমেদ যোগ হয়েছেন। স্কোয়াডে যোগ হয়েছেন ব্যাটসম্যান ইয়াসির আলি চৌধুরী ও ফাস্ট বোলার হাসান মাহমুদ।
সম্পূর্ণ স্কোয়াড: মমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মো. মিথুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী, নাইম হাসান, ইবাদাত হোসেন, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, ইয়াসির আলি চৌধুরী।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ