এবার বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের
১৫ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৪০ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পিএম
স্পোর্টস ডেস্ক:
অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপ জিতেছে গত রোববার। জমজমাট ফাইনাল ম্যাচে ভারতীয় যুবাদের ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো দেশকে বিশ্ব চ্যাম্পিয়নের স্বাদ দিয়েছিল আকবর আলীর দল। সেই উৎসবের রেশ কাটেনি এখনও। যুব ক্রিকেটাররা নিজ নিজ বাড়িতে ফিরে পাচ্ছেন স্থানীয়দের সংবর্ধনা।
বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার আমেজ থাকতে থাকতেই এবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। অস্ট্রেলিয়ার মাটিতে শীর্ষ ১০ দলের অংশগ্রহণে আগামী ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে তার আগে আগামীকাল (রোববার) থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ।
প্রস্তুতি পর্বের প্রথম দিনেই মাঠে নামবে সালমা খাতুনের দল, প্রতিপক্ষ থাইল্যান্ড নারী ক্রিকেট দল। এ দুই দলই বিশ্বকাপের মূল পর্বের টিকিট পেয়েছে বাছাইপর্ব পেরিয়ে। ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে বাংলাদেশ সময় ভোর ৬ টায় শুরু হবে ম্যাচটি। একই মাঠে, একই সময়ে আগামী ২০ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ রয়েছে 'এ' গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত ও শ্রীলঙ্কা। টুর্নামেন্টে অন্য দলগুলোর শক্তিমত্তা বিবেচনায় বাংলাদেশ দলকে আন্ডারডগই বলা চলে। ফাইনাল বা সেমিফাইনাল পরে, গ্রুপপর্বে এক-দুইটি জয় পেলেও সেটি ধরা হবে সাফল্য হিসেবেই।
দলের অধিনায়ক সালমা খাতুনেরও জানা আছে এটি। তাই তিনি মূলত স্মার্ট ক্রিকেট খেলার লক্ষ্য নিয়েই পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়াতে। বাস্তবতা মাথায় রেখেই সালমার লক্ষ্য, অন্তত এক-দুইটি জয়। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আবার আশাবাদী এ দল নিয়ে। তার বিশ্বাস আছে, নারী দল আরও সাফল্য এনে দেবে।
আগামী ২১ ফেব্রুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে লড়বে অস্ট্রেলিয়া ও ভারতের নারীরা। আর বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ ফেব্রুয়ারি। ম্যাচটি হবে পার্থের ওয়াকা গ্রাউন্ডে। গ্রুপপর্বে পরের ৩ ম্যাচ যথাক্রমে অস্ট্রেলিয়া (২৭ ফেব্রুয়ারি, ক্যানবেরা), নিউজিল্যান্ড (২৯ ফেব্রুয়ারি মেলবোর্ন) এবং শ্রীলঙ্কার বিপক্ষে (২ মার্চ, মেলবোর্ন)।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নারী দল: সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ (সহ-অধিনায়ক), জাহানারা আলম, শামীমা সুলতানা, মুরশিদা খাতুন হ্যাপি, আয়েশা রহমান, নিগার সুলতানা জ্যোতি, সানজিদা ইসলাম, খাদিজাতুল কুবরা, পান্না ঘোষ, ফারজানা হক পিঙ্কি, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, রিতু মনি, শুভানা মোস্তারি। স্ট্যান্ডবাই থাকছে: শায়লা শারমিন, সুরাইয়া আজমিম, লতা মণ্ডল, পূজা চক্রবর্তী, রাবেয়া।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ