ওটিস গিবসনই বিসিবির বোলিং কোচ
১৮ জানুয়ারি ২০২০, ১০:৪৬ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পিএম
টাইমস স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে ২ বছরের চুক্তিতে এসেছিলেন চার্ল ল্যাঙ্গাভেল্ট। চুক্তির মেয়াদ শেষের আগেই দেশে ফিরে যান তিনি। এরপর থেকেই জল্পনা কল্পনা চলছিল কে আসবেন নতুন দায়িত্বে? কিছুদিন আগে থেকেই গুঞ্জন ছিল দক্ষিণ আফ্রিকার সাবেক পেস বোলিং কোচ ওটিস গিবসনের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কথা হয়েছে। এবার সাবেক এই ক্রিকেটারকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।
সম্প্রতি তিনি বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ওয়ারিয়র্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। কোনো দেশের সঙ্গেই পূর্ণ মেয়াদে কোচের দায়িত্বে না থাকায় তাকে নেয়ার জন্য শুরু থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছিল বিসিবি।
বিপিএল চলাকালীন সময়ে টাইগারদের বোলিং কোচ হওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন গিবসন। দুই পক্ষের সম্মতিতে শেষ পর্যন্ত তিনিই হচ্ছেন টাইগারদের নতুন বোলিং গুরু। তবে পাকিস্তান সফরের আগেই গিবসন দলের সঙ্গে যোগ দেবেন কি না সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ