হাতে ১৪টি সেলাই নিয়ে খেলতে চান মাশরাফি!
১২ জানুয়ারি ২০২০, ০৭:৫৯ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পিএম
টাইমস স্পোটর্স ডেস্ক:
বঙ্গবন্ধু বিপিএলের বাকি আর মাত্র ৪টি ম্যাচ। প্লে-অফের ম্যাচ সবগুলোই। এমন সময়ে গতরাতে ফিল্ডিং করতে গিয়ে হাতে মারাত্মক চোট পেয়েছেন ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার হতে ১৪টি সেলাই দেওয়া হয়েছে! এরপরেও খেলতে চাইছেন হার না মানা স্বভাবের মাশরাফি। কারণ তিনি বাঁ হাতের তালুতে যে চোট তাতে মাঠে নামাটা কঠিন হবে না। এক্ষেত্রে মাশরাফি যদি খেলতে চান ব্যবস্থা করে দেবে বিসিবি মেডিক্যাল বিভাগ।
আগামীকাল সোমবার এলিমিনেটরে মুখোমুখি হবে ঢাকা প্লাটুন আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মাশরাফির ছোটভাই মোরসালিন এবং ঢাকা প্লাটুন সূত্রে জানা গেছে, হাতে চোট নিয়েও প্লে অফের ম্যাচগুলোতে খেলতে মুখিয়ে আছেন মাশরাফি। তার এই হার না মানা জেদের মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ওর হাতে যে চোট তা আনপ্লেয়েবল নয়। ম্যাচের গুরুত্ব বিবেচনা করে উনি যদি খেলতে চান আমরা ব্যবস্থা করে দেব।
উল্লেখ্য, শনিবার রাতে খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচে চোট পান মাশরাফি। খুলনার ব্যাটিং ইনিংসের একাদশতম ওভারে মেহেদি হাসানের ঝুলিয়ে দেওয়া বলটি কাভারের ওপর দিয়ে সীমানা পাড় করতে চেয়েছিলেন রাইলি রুশো। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে বলটি তালুবন্দি করতে চেয়েছিলেন মাশরাফি। কিন্তু দ্রুত গতির বল তার মুঠো গলে বেরিয়ে যায়। প্রচণ্ড আঘাতে মাশরাফির হাত দিয়ে রক্ত ঝরতে থাকে। দলের ফিজিও তাৎক্ষণিক মাঠে এসে প্রাথমিক চিকিৎসা দিয়ে মাঠের বাইরে নিয়ে যান মাশরাফিকে।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ