এসএ গেমসে জয়ে দিয়ে শুরু টাইগ্রেসদের
০৩ ডিসেম্বর ২০১৯, ০৮:১৯ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পিএম
টাইমস স্পোর্টস ডেস্ক:
সাউথ এশিয়ান গেমসের (এস এ গেমস) নারী ক্রিকেটে জয় দিয়ে শুরু করলো বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে সালমা-জাহানারা-আয়েশারা ৭ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কাকে। বল হাতে দারুণ পারফর্ম করেছেন নাহিদা আক্তার। ব্যাট হাতে দলকে জয়ের পথ দেখিয়েছেন আয়েশা রহমান, সানজিদা ইসলামরা।মঙ্গলবার (৩ ডিসেম্বর) পোখারায় টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে লঙ্কানরা তোলে ১২২ রান। জবাবে, ১৮.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশের মেয়েরা।
লঙ্কান ওপেনার উমেষা থিমাসিনি ৪৯ বলে ৫টি চার আর চারটি ছক্কায় করেন ৫৬ রান। তিন নম্বরে নামা দলপতি হার্শিথা মাধবী ৩০ বলে করেন ৩৩ রান। ১২ রান আসে সন্দীপানির ব্যাট থেকে। নাহিদা ৪ ওভারে ৩২ রান খরচায় তুলে নেন ৪ টি উইকেট। জাহানারা ৪ ওভারে ২২ রান দিয়ে পান ১টি উইকেট। উইকেট না পেলেও লঙ্কান ব্যাটারদের চেপে ধরেছিলেন দলপতি সালমা খাতুন। ৪ ওভারে দিয়েছেন মাত্র ১৩ রান। উইকেট পাননি রিতু মনি, খাদিজাতুল কুবরা আর ফাহিমা খাতুন।
১২৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৩ রানে বিদায় নেন বাংলাদেশের ওপেনার মুর্শিদা খাতুন (৮)। এরপর ৫৩ রানের জুটি গড়েন আয়েশা রহমান-সানজিদা ইসলাম। দলীয় ৬৬ রানের মাথায় বিদায় নেন আয়েশা। বিদায়ের আগে এই ওপেনার ৩৫ বলে ২ চার আর ১টি ছক্কায় করেন ২৯ রান। বেশিক্ষণ টিকতে পারেননি নিগার সুলতানা (৬)। দলীয় ৮৭ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। এরপর দলকে জয়ের পথে নেন সানজিদা-ফারজানা হক। এই জুটিতে আসে অবিচ্ছিন্ন আরও ৩৯ রান। ফারজানা ১৮ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন। আর ৪৫ বলে ৮ বাউন্ডারিতে সর্বোচ্চ ৫১ রান করে অপরাজিত থাকেন সানজিদা।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ