গেইল খেলতে না আসলে শাস্তির আবেদন করা হবে
০১ ডিসেম্বর ২০১৯, ১২:৩৯ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পিএম
টাইমস স্পোর্টস ডেস্ক:
উইন্ডিজ তারকা ক্রিস গেইল নতুন বিতর্কে জড়িয়েছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্লেয়ার ড্রাফটে নিজের নাম কীভাবে এলো তার কিছুই জানতেন না বলে জানিয়ে নতুনভাবে আলোচনায় আসলেন তিনি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দাবি নিয়ম মেনেই গেইলকে দলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এমনকি তার এজেন্টের পাঠানো ডকুমেন্টে গেইলের স্বাক্ষর রয়েছে বলেও জানিয়েছে বিসিবি।
অবশ্য এর আগে ক্রিকেট থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন গেইল। তাই বিগ ব্যাশ থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন তিনি। আর বিপিএলের ড্রাফটে কীভাবে তার নাম এল, তা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। তাই বলা যায়, এবারের বিপিএল খেলার সম্ভাবনা নেই গেইলের। এতেই বিপাকে পড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্লেয়ার ড্রাফটের ‘এ+’ ক্যাটাগরিতে ছিলেন গেইল। আর প্রথম সুযোগেই তাকে দলে ভেড়ায় চট্টগ্রাম।
গেইলের এমন আচরণ মেনে নিতে পারছে না চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তারা জানিয়েছে, গেইল খেলতে না আসলে দলের পক্ষ থেকে বিসিবির কাছে তার শাস্তির আবেদন করা হবে। এছাড়া চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম ডিরেক্টর জালাল ইউনুস বলেছেন, গেইল ড্রাফটের ব্যাপারে অবগত ছিল। যদি সে না আসে তবে ড্রাফট থেকে আমরা অন্য খেলোয়াড়কে দলে নেব। তবে আমি মনে করি, শৃঙ্খলা রক্ষার জন্য বিসিবির এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়া উচিত।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ