মাশরাফিকে নিজেদের করে নিয়েছে ঢাকা প্লাটুনস
২৬ নভেম্বর ২০১৯, ০৭:১৫ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:১১ পিএম
টাইমস স্পোর্টস ডেস্ক:
বঙ্গবন্ধু বিপিএলে মাশরাফি বিন মুর্তজাকে নিজেদের করে নিয়েছে ঢাকা প্লাটুনস। দলে রয়েছে তামিম ইকবাল, শহীদ আফ্রিদিদের মতো তারকারা। তার আগেই ম্যাশের সমর্থকদের জন্য দুঃসংবাদ হিসেবে সামনে আসে ইনজুরিতে পড়তে হয়েছে তাকে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, মূল পর্ব শুরুর আগেই সেরে উঠবেন দেশ সেরা এই পেসার।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে মিরপুরে ডা. দেবাশীষ বলেন, মাশরাফি মোটামুটি চেষ্টা করছে নিজের রিহ্যাব প্রোগ্রামটা চালিয়ে নেয়ার জন্য। আজকেও সে ফিজিও থেরাপি এবং জিম সেশন করেছ। তবে আমরা যেভাবে চাচ্ছি তাকে সময় দিতে রিহ্যাবের জন্য সেভাবে সে সময় দিতে পারছে না। তার ব্যথা কমে আসছে আগে থেকে কিন্তু পুরোপুরি সেরে গেছে এটা বলা যাবে না। ও যদি ব্যস্ততার বাইরে আরেকটু সময় দিতে পারত তাহলে আরেকটু তাড়াতাড়ি সেরে উঠতো।
বিসিবির চিকিৎসকের দাবি বিপিএলের আগে শতভাগ ফিট হয়ে উঠবেন মাশরাফি। তারা জানান, আমরা আশা করছি তার ঠিক হয়ে যাওয়া উচিত। যে সময় তিনি আঘাত পেয়েছে, সেরে ওঠার জন্য যতটুক সময় পেয়েছে তাতে আশা করা যায় তিনি ঠিক হয়ে যাবেন। কিন্তু এখানে বড় ভূমিকা রাখবে তার পুনর্বাসন প্রক্রিয়াটা। যত বেশি সময় দিতে পারবেন তত বেশি তার জন্য সহজ হবে ফিরে আসাটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী কে সামনে রেখে বিপিএলের এবারের আসরের নাম দেয়া হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। ডিসেম্বরের ৮ তারিখে বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুইদিন পর ১১ ডিসেম্বর থেকে শুরু হবে খেলা।
বিভাগ : খেলা
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার