৫ বছরের জন্য নিষিদ্ধ শাহাদাত
১৯ নভেম্বর ২০১৯, ০৬:১৬ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পিএম
টাইমস স্পোর্টস ডেস্ক:
এবার সতীর্থকে পিটিয়ে ৫ বছরের জন্য নিষিদ্ধ হলেন শাহাদাত হোসেন। এর পাশাপাশি তাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শাহাদাতের শাস্তির বিষয়টি মঙ্গলবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এ প্রসঙ্গে টাইগারদের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু সংবাদমাধ্যমকে জানান, ৫ বছরের মধ্যে শেষ ২ বছর স্থগিত নিষেধাজ্ঞা। চাইলে আগামী ২৬ নভেম্বরের মধ্যে বিসিবির কাছে শাস্তি কমানোর আপিল করতে পারবেন শাহাদাত।
এ ব্যাপারে জানা গেছে, জাতীয় লিগের ম্যাচে খুলনায় স্বাগতিকদের বিপক্ষে ঢাকা বিভাগের ম্যাচ চলাকালীন সময়ে বলের একটি অংশে শাইন দিতে আরাফাত সানিকে নির্দেশ দেন শাহাদাত। সানি তাতে অনীহা প্রকাশ করলে মাঠেই ক্ষোভ প্রকাশ করেন শাহাদাত। এ সময় তিনি সানিকে চড়-থাপ্পড়-লাথি মারেন। এমনকি পরিস্থিতি সামাল দিতে সতীর্থ এবং আম্পায়াররাও এগিয়ে আসেন। পরে চলমান ম্যাচের জন্য শাহাদাতকে নিষিদ্ধ করা হয়।
এ ঘটনায় সোমবার ম্যাচ রেফারি আখতার আহমেদ তার প্রতিবেদন টেকনিক্যাল কমিটি প্রধান মিনহাজুল আবেদীনের হাতে দেন। প্রতিবেদনে তিনি (ম্যাচ রেফারি) শাহাদাতের অপরাধকে ‘লেভেল-৪’ বলে উল্লেখ করেছেন। নিয়মানুযায়ী এই ধারা ভঙ্গ করলে সর্বনিম্ন ১ বছর থেকে পাঁচ বছর পর্যন্ত নিষিদ্ধ করার বিধান রয়েছে।
এর আগে একের পর এক বিতর্কিত কাণ্ডে জড়িয়েছেন বাংলাদেশ জাতীয় দলের এই পেসার। যেমন- কয়েক দিন আগে ট্রাফিক সিগন্যাল অমান্য করে উল্টোপথে গাড়ি চালিয়ে নেতিবাচক খবরের শিরোনামে এসেছিলেন তিনি। তার আগে গৃহকর্মীর গায়ে হাত তুলে জেলে গেলেন।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ