শুভ জন্মদিন মাশরাফি বিন মর্তুজা
০৫ অক্টোবর ২০১৯, ০৯:৫৪ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ এএম
স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশের ক্রিকেট জগতের এক উজ্জ্বল নক্ষত্র, একজন জীবন্ত কিংবদন্তি মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশের ক্রিকেট তার হাত ধরেই নতুনভাবে পথ চলতে শুরু করে। দেশের ক্রিকেটকে বিশ্বজুড়ে সম্মানজনক এক উচ্চতায় নিয়ে গেছেন এই মাশরাফি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের লড়াকু সৈনিক, ওয়ানডে অধিনায়ক, নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজার শুভ জন্মদিন আজ (শনিবার)।
১৯৮৩ সালের ৫ অক্টোবর চিত্রা নদীর পাড়ে মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন মাশরাফি বিন মর্তুজা। মাশরাফি মুর্তজার ৩৭তম জন্মদিন আজ। শুধু পিতা মাশরাফিরই না, একই দিন তার পুত্র সাহেলেরও জন্মদিন। ২০১৪ সালের এই দিনে ঢাকায় জন্ম হয় তার ছেলে সাহেলের।
বর্তমানে তিনি বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে প্রথম সারির উইকেট শিকারি বোলার তিনি এবং সমর্থকদের কাছে ‘নড়াইল এক্সপ্রেস’ নামে পরিচিত।
২০০১ সালে টেস্টের মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক ঘটে মাশরাফির। ২০০৯ পর্যন্ত এই ফরম্যাটে খেলেছেন মোট ৩৬টি ম্যাচ। আদায় করেছেন ৭৮টি উইকেট। অবসরের ঘোষণা না দিলেও টেস্টে হয়তো আর ফিরবেন না ম্যাশ।
একই বছর ওয়ানডেতে অভিষেক ঘটে এই ক্রিকেট তারকার। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত ২১৭টি ম্যাচ খেলেছেন তিনি। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে তুলে নিয়েছেন ২৬৬টি উইকেট। ২০১৭ সালে টি-টোয়েন্টিতে অবসর নেওয়া মাশরাফির সংগ্রহ ৫৪ ম্যাচে ৪২টি উইকেট।
বিভাগ : খেলা
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার