ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে যুগ্ম চ্যাম্পিয়ন বাংলাদেশ-আফগানিস্তান
২৫ সেপ্টেম্বর ২০১৯, ০২:১১ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০৩:১০ এএম
স্পোর্টস ডেস্ক:
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে মাঠেই গড়াতে না পারায় যুগ্ম চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ আর আফগানিস্তান। আগে থেকেই সবার মাঝে বৃষ্টির কারণে ফাইনাল খেলা বিঘ্নিত হওয়ার শঙ্কা ছিল। সেই শঙ্কাই অবশেষে সত্যি হলো। ফলে এককভাবে সিরিজের ট্রফি হাতে নিতে পারলো না কোনো দলই।
ফাইনালের জন্য আলাদা করে কোনো রিজার্ভ ডে না রাখায় ত্রিদেশীয় সিরিজের প্লেয়িং কন্ডিশন অনুসারে জানাই ছিল, যদি ফাইনাল না হয় তবে দুই দলকেই যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
খেলা শুরুর সময় ছিল সন্ধ্যা সাড়ে ৬টায়, ছয়টায় টস। বৃষ্টির কারণে সময়মতো কিছুই করা যায়নি। তারপরও একটা আশা ছিল, রাত ৯টা ৪০ মিনিটের মধ্যে খেলা শুরু করা গেলেও কমপক্ষে ৫ ওভার করে খেলা হবে, এমন জানানো হয়েছিল।
শেরেবাংলায় বৃষ্টির বেগ বেশি ছিল না, টিপ টিপ করে পড়ছিল। ইলশে গুঁড়ি যাকে বলে। তবে একটানা আস্তে আস্তে বৃষ্টি হচ্ছিলই। নয়টার দিকে একবার বৃষ্টি কিছুটা বন্ধ হয়। কিন্তু মাঠ খেলা শুরু করার মতো উপযুক্ত ছিল না। তাই সবকিছু দেখে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা দেন আম্পায়াররা। দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
বৃষ্টি আর বন্ধ হলোই না। এর মধ্যেও রাত সাড়ে আটটার কয়েক মিনিট আগেই টিম বাংলাদেশ মাঠের পশ্চিম উত্তর দিকে গোল হয়ে ফুটবল খেলায় ব্যস্ত হয়ে পড়লো। আফগানরা তখনো ড্রেসিং রুমে। ঘড়ির কাটা রাত ৯টা ছোঁয়ার মিনিট খানেক আগে দুই আম্পায়ার শরফুদৌলা ইবনে শহিদ সৈকৎ আর মাসুদুর রহমান মুকুল মাঠে ঢুকলেন। মাঠ থেকে শেরে বাংলার গ্র্যান্ডস্ট্যান্ডের সামনে দিয়ে সোজা গিয়ে ঢুকলেন আফগানিস্তানের ড্রেসিং রুমের দিকে। বোঝাই গেল, রশিদ খানের দলকে ম্যাচ বাতিলের খবরটা আনুষ্ঠানিকভাবে দিতেই তারা আফগানিস্তানের ড্রেসিং রুমে গেলেন। এরপর আসলেন বাংলাদেশের ক্রিকেটারদের সামনে। আম্পায়ারদের সাথে কথা বলেই টিম বাংলাদেশের ক্রিকেটাররা লাইন করে হাঁটা দিলেন আফগান ড্রেসিং রুমের দিকে।
খেলা শেষে একদল যখন আরেক দলের সাথে সৌজন্যতা বিনিময় করে, করমর্দন করে- ঠিক তেমন ভাবে দু দলের খেলোয়াড়রা করমর্দন আর সৌজন্যতা বিনিময় করতে শুরু করলেন। ঐ পর্ব শুরু হবারও কিছু সময় পরে শেরে বাংলার জায়ান্ট স্কিনে লেখা উঠলো ম্যাচ বাতিল।
বিভাগ : খেলা
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার