২০২০ টি-টোয়েন্টি নারী বিশ্বকাপে খেলছে বাংলাদেশ
০৫ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৫ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
অস্ট্রেলিয়ায় ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ বৃহস্পতিবার দান্দিতে বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম সেমিফাইনালে আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে টাইগ্রেসরা।
ফর্টহিলে টস হেরে প্রথমে ফিল্ডিং পায় বাংলাদেশ। তবে বোলিংয়ে নেমে আইরিশ মেয়েদের সুবিধা করতে দেননি ফাহিমা-সালমারা। পুরো ২০ ওভার খেললেও ৮৫ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস।
আইরিশ ইনিংসে ২০ এর ঘর পেরুতে পেরেছেন কেবল দুজন-অধিনায়ক লরা ডেলানি (২৫) আর এইমার রিচার্ডসন (২৫)। প্রেনডারগাস্ট করেন ১০ রান। বাকিরা দুই অংকও ছুঁতে পারেননি।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ফাহিমা খাতুন। চার ওভারে মাত্র ১৮ রান দিয়ে তিনি তুলে নেন ৩ উইকেট।
৮৬ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমে অবশ্য আইরিশ বোলারদের তোপে পড়েছিল বাংলাদেশও। প্রথম ৩০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে হারের শঙ্কায়ও পড়েছিল টাইগ্রেসরা। পরে সানজিদা ইসলামের দায়িত্বশীল ব্যাটিংয়ে ইনিংসের ৯ বল বাকি থাকতেই জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা। সানজিদা ৩৭ বলে ৩ বাউন্ডারিতে ৩২ রানে অপরাজিত থাকেন। এছাড়া রিতু মনি ১৫ আর ওপেনার মুরশিদা খাতুন করেন ১৩ রান।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ