নিরাপত্তা ব্যবস্থা যাচাইয়ে পাকিস্তানে নিরাপত্তাকর্মী পাঠাচ্ছে শ্রীলঙ্কা
০৪ আগস্ট ২০১৯, ০৫:৩২ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পিএম
স্পোর্টস ডেস্ক:
আগামী অক্টোবর মাসে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ানশিপের অংশ হিসেবে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট খেলার কথা রয়েছে শ্রীলঙ্কার। সে কারণে, পাকিস্তানের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা যাচাই-বাছাই করতে সেদেশে নিরাপত্তাকর্মী পাঠাচ্ছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। ২ সদস্যর প্রতিনিধি দলটি আগামী মঙ্গলবার ইসলামাবাদ পৌঁছাবে বলে জানা গেছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি এহসান মানি এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ২ সদস্যর প্রতিনিধি দল মাঠ এবং হোটেল ঘুরে নিরাপত্তা যাচাই করবে। তারা করাচি, ইসলামাবাদ ও লাহোরের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে দেখবেন।
২০০৯ সালে পাকিস্তান সফরে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয় শ্রীলঙ্কা ক্রিকেট দল। দলটির গাড়িবহরে সেই হামলার পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতকে নিজের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করছে পাকিস্তান।
তবে পাকিস্তান সুপার লীগের (পিএসএল) বেশ কয়েকটি ম্যাচ নিজ দেশে আয়োজন করে এখন আন্তর্জাতিক ক্রিকেট এর আয়োজন করতে মরিয়া পাকিস্তান। তবে টেস্ট খেলুড়ে দেশগুলো এখনো নিরাপত্তার অজুহাতে পাকিস্তানে খেলতে আগ্রহ প্রকাশ করছে না।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ