ইমামের বিরুদ্ধে ৮ নারীর সঙ্গে প্রেমের অভিযোগ
২৫ জুলাই ২০১৯, ০২:২৯ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৭:১৭ এএম
স্পোর্টস ডেস্ক:
ক্যারিয়ারের শুরু থেকেই পাকিস্তানের ব্যাটসম্যান ইমাম-উল-হককে নিয়ে বিতর্কের শেষ নেই। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক ইনজামাম-উল-হকের ভাতিজা হওয়ার কারণে শুরু থেকেই স্বজন প্রীতির অভিযোগ উঠে। যদিও ব্যাট হাতে বার বার নিজেকে প্রমাণ করতে সক্ষম হয়েছেন এই ওপেনার। তবে এবার ২৩ বছর বয়সী এই তারকার বিপক্ষে ৮ জন নারীর সঙ্গে প্রেম করার অভিযোগ উঠেছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কয়েকটি পোস্ট ভাইরাল হয়। ধাপে ধাপে চার নারীর সঙ্গে ইমামের কথোপকথনের স্ক্রিনশট পোস্ট করা হয় এসব পোস্টে। পোস্টে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ইমামের চাচা ইনজামামকেও ট্যাগ করা হয়েছে।

আমান নামে ওই টুইটার ব্যবহারকারীর দাবি, একই সঙ্গে সাত থেকে আটজন নারীর সঙ্গে হোয়াটসঅ্যাপে প্রেমের অভিনয় করছেন ইমাম। তাদের সবার কাছেই বাম-হাতি এই ওপেনার দাবি করছেন যে তিনি সিঙ্গেল।
ওই টুইটার ব্যবহারকারী জানিয়েছেন, ইমামের ‘অবৈধ’ প্রেমের আরও অনেক প্রমাণ রয়েছে তার কাছে। ভুক্তভোগী নারীদের অনুমতি পেলেই পর্যায়ক্রমে ভিডিও ও ছবি প্রকাশ করা হবে।
এই ইস্যুতে ইন্টারনেট ব্যবহারকারীরা দুই ভাগে বিভক্ত হয়েছেন। কেউ কেউ ইমামকে ধুইয়ে দিচ্ছেন। অনেকেই আবার তার পক্ষও নিচ্ছেন।
ওয়ানডে ক্যারিয়ারে ৩৬টি ওয়ানডেতে ৫৪.৫৮ গড়ে ইমামের রান রয়েছে ১ হাজার ৬৯২। বিশ্বকাপের সব শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরিও করেছেন তিনি।
বিভাগ : খেলা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা