চিকিৎসার জন্য ফ্ল্যাট বিক্রি করতে চান ক্রিকেটার রুবেল
০৮ জুলাই ২০১৯, ০৮:৪৩ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৬, ১২:১২ এএম
স্পোর্টস ডেস্ক
সিঙ্গাপুরের বিখ্যাত মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গত মার্চ মাসে ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের ব্রেইন টিউমারের অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারের পুরো অংশ অপসারণ করা সম্ভব হয়নি, আর তাই নিতে হচ্ছে কেমোথেরাপি ও রেডিওথেরাপির আশ্রয়। অসময়ে ব্রেইন টিউমারের মত জটিল রোগে আক্রান্ত হওয়ার পর থেকেই ক্রিকেটার রুবেলের জীবনের উপর দিয়ে বয়ে যাচ্ছে ঝড়। কেমোথেরাপি নিতে নিতে রুবেলের পরিবার এখন দিশেহারা।
সিঙ্গাপুরের বিখ্যাত মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এখনো চলছে রুবেলের চিকিৎসা। মূলত ক্যান্সারের চিকিৎসা বলতে পুরোটাই কেমোথেরাপি। এই চিকিৎসা গ্রহণ করতে ইতোমধ্যে খরচ হয়েছে ১ কোটি টাকা। ৫ দফায় কেমোথেরাপি প্রয়োজন এখনো, যার জন্য প্রয়োজন ৫০ লাখ থাকা। এত টাকা খরচ করার সামর্থ্য এখন আর রুবেলের পরিবারের নেই। আর তাই বিক্রি করতে চান নিজের ফ্ল্যাট বাড়িটি, জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একাউন্ট থেকে করা এক পোস্টে।
রুবেল তার ফেসবুক পোস্টে বলেন, ‘এখন যুদ্ধ করতে হচ্ছে কেমোথেরাপির বিরুদ্ধে। আমার চিকিৎসা বাবদ ইতোমধ্যে প্রায় ১ কোটি টাকা খরচ করে ফেলেছি। ৫ দফায় কেমোথেরাপির জন্য আরও ৫০ লাখ টাকা প্রয়োজন। আমাকে আমার ফ্ল্যাট বাড়িটি বিক্রি করতে হচ্ছে। (১৫৫০ স্কয়ার ফুট)। কেউ কিনতে আগ্রহী হলে আমাকে জানান, আর দোয়া রাখবেন অবশ্যই। শুধু আপনাদের দোয়াই আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে। আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ