আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশি নারী ধারাভাষ্যকার জেসি
০২ জুলাই ২০১৯, ০৩:৩০ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৬, ১২:১২ এএম
স্পোর্টস ডেস্ক:
ভারতীয় ক্রীড়া চ্যানেল স্টার স্পোর্টসে আজ মঙ্গলবার (২ জুলাই) বাংলাদেশ-ভারত ম্যাচে বাংলা ধারাভাষ্য দেবেন বাংলাদেশি ক্রিকেটার সাথিরা জাকির জেসি। প্রথম বাংলাদেশি নারী ধারাভাষ্যকার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্য দেবেন সাথিরা জাকির জেসি।বাংলাদেশের বিভিন্ন টেলিভিশনে ক্রিকেট অনুষ্ঠানে সঞ্চালনা করেছেন এই টাইগ্রেস ক্রিকেটার।
জেসি শুধু বাংলাদেশ-ভারত ম্যাচই নয়, এরপর ৩রা জুলাই ইংল্যান্ড-নিউজিল্যান্ড এবং ৪ঠা জুলাই ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তান ম্যাচেও ধারাভাষ্য দেবেন। স্টার স্পোর্টস ইংরেজির পাশাপাশি বাংলা, তামিলসহ বিভিন্ন ভাষায় ধারাভাষ্য চালু করেছে। স্টার স্পোর্টসে ধারাভাষ্য দিতে মুম্বাইয়ের উদ্দেশে গতকাল (সোমবার) বিকালে ঢাকা ছেড়ে যান লালমনিরহাটের মেয়ে জেসি। এর আগে স্টার স্পোর্টসে বাংলাদেশের পুরুষ ক্রিকেটাররা ধারাভাষ্য দিলেও নারী ক্রিকেটার এবারই প্রথম। ভারতে যাওয়ার আগে রোমাঞ্চিত জেসি বলেন, ‘বাংলাদেশের জন্য এটা একটা ইতিহাস।
কোনো বাংলাদেশি মেয়ে স্টার স্পোর্টসে ধারাভাষ্য দেবে, আর সেটাও আমি, ভাবতে ভালো লাগছে। আমি তিনটি ম্যাচে ধারাভাষ্য দেবো। সবাই আমার জন্য দোয়া করবেন।’ ২০০১ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হন জেসি। বিকেএসপিতে জেসি ও সাকিব আল হাসান একই ব্যাচের ক্রিকেটার ছিলেন। ২৮ বছর বয়সী জেসি বাংলাদেশের হয়ে ২টি ওয়ানডে ও ১ টি-টোয়েন্টি খেলেছেন। বর্তমানে একটি সার্ভিস ক্রিকেট দলের কোচিং স্টাফ হিসেবে কর্মরত রয়েছেন জেসি।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ