শিবপুরে ৮ গ্রাম ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
২২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৬ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পিএম
শেখ মানিক:
নরসিংদীর শিবপুরে আট গ্রাম ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে সোনাকুড়া ক্রিকেট একাদশ বনাম দোপাথর ক্রিকেট একাদশ ফাইনাল খেলায় অংশগ্রহণ করে। খেলা উপভোগ করতে হাজারো দর্শক মাঠে উপস্থিত হন।
শনিবার (২১ সেপ্টেম্ব) বিকেলে উপজেলার সোনাকুড়া সিএন্ডবি বাজার সংলগ্ন মর্ডান ব্রিকস ফিল্ড মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি'র সভাপতি আবুল হারিস রিকাবদার এর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার। খেলার উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী।
খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন দল সোনাকুড়া ক্রিকেট একাদশের হাতে পুরষ্কার তুলে দেন। এ সময় খেলায় রানার্সআপ দল দোপাথর ক্রিকেট একাদশের হাতেও পুরষ্কার তুলে দেয় হয়। খেলার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও অর্কেস্ট্রা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল মামুন নিলয়।
খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু এবং শিবপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শাহাদাত হোসেন মামুন, উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সি প্রমুখ।
খেলার সার্বিক পরিচালনা করেন, চক্রধা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ৮ গ্রাম ক্রিকেট টুর্নামেন্টের পরিচালনা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিঃ আবদুল্লাহ আল নাহিদ।
উল্লেখ্য, ২০০৬ সালে শুরু হওয়া এই আয়োজনের ১৭তম ২০২৪ইং টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শিবপুর ও মনোহরদী উপজেলার ৮টি গ্রাম নিয়ে এই আয়োজন শুরু হলেও বর্তমানে ১০ গ্রামের ১০টি দল এই আসরে অংশগ্রহণ করে। কিন্তু ‘আটগ্রাম ক্রিকেট টুর্নামেন্ট’ নামটি ইতোমধ্যে জনপ্রিয় হয়ে যাওয়ার কারণে তা বলবৎ।
বিভাগ : খেলা
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও