জুলাই মাসের সেরা ক্রিকেটার সাকিব
১১ আগস্ট ২০২১, ০৮:৪৬ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৪ এএম
স্পোর্টস ডেস্ক:
দ্বিতীয় বাংলাদেশী ক্রিকেটার হিসেবে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এর আগে মে মাসের সেরা নির্বাচিত হয়েছিলেন মুশফিকুর রহীম।
অস্ট্রেলিয়ার মিচেল মার্শ এবং ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ জুনিয়রকে পেছনে ফেলে জুলাই মাসের সেরা নির্বাচিত হয়েছেন সাকিব। বুধবার এক বিবৃতিতে জুলাই মাসের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করে আইসিসি। জুলাই মাসের সেরা নারী ক্রিকেটার হলেন স্টেফানি টেলর।
জুলাই মাসে জিম্বাবুয়ে সফরে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলে সাকিব। তিনটি ফরম্যাটেই সমান সফল ছিলেন তিনি। যে কারণে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি- তিন ফরম্যাটেই সিরিজ জয় করে নিতে পেরেছে।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে সাকিব দ্বিতীয় ওয়ানডে ম্যাচে অপরাজিত ৯৬ রান করেন। ওই ম্যাচে নিশ্চিত পরাজয় থেকে বাংলাদেশকে রক্ষা করেন তিনি। শেষ পর্যন্ত ৩ উইকেটের ব্যবধানে জয় তুলে নেয় টাইগাররা। টি-টোয়েন্টিতে সাকিব নিয়েছেন ৩ উইকেট। ইকনোমি রেট ছিল ৭। যে কারণে এই ফরম্যাটেও বাংলাদেশ জিম্বাবুয়েকে হারিয়েছে ২-১ ব্যবধানে।
দিনের শুরুতে ঘোষিত আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে আবারও অলরাউন্ডারদের শীর্ষস্থানে ফিরে এসেছেন সাকিব। মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়ার পর সাকিব এক প্রতিক্রিয়ায় আইসিসি-ক্রিকেট.কমকে বলেন, ‘আইসিসির জুলাই মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হলাম, এটা আমার জন্য সত্যি অনেক গর্বের একটি বিষয়। এই মাসে বেশ কিছু ভালো পারফরম্যান্স ছিল আমার। এ কারণেই এই পুরস্কারটা আমার জন্য স্পেশাল।’
এরপর তিনি আরো বলেন, ‘যখন দলের জয়ে আমি কোনো ভূমিকা রাখতে পারি, তখন নিজের মধ্যে অনেক সুখের একটা অনুভূতি হয়, অনেক ভালোলাগাও কাজ করে। গত কয়েক সপ্তাহে বাংলাদেশের জয়ে ভূমিকা রাখতে পেরে আমি সত্যিই খুশি।’
নারী ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার এবং অধিনায়ক স্টেফানি টেলর নির্বাচিত হয়েছেন জুলাই মাসের সেরা নারী ক্রিকেটার হিসেবে। ওই মাসে পাকিস্তানের বিপক্ষে ব্যাট এবং বল হাতে দুর্দান্ত পারফরম করে ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ জয় এনে দিয়েছিলেন তিনি।
বিভাগ : খেলা
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার