সাকিব-মোস্তাফিজের আইপিএলের বাকি অংশে খেলা অনিশ্চিত
০১ জুন ২০২১, ০৮:৪১ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫১ এএম
স্পোর্টস ডেস্ক:
মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে মাঝপথে স্থগিত করে রাখা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের ১৪ তম আসর। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে আইপিএলের বাকি অংশ আয়োজনে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কিন্তু নতুন সূচিতে আইপিএলের বাকি অংশ মাঠে গড়ালেও, তাতে খেলা হবে না বাংলাদেশ দলের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এ খবর জানিয়েছে।
জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে কলকাতা নাইট রাইডার্সের হয়ে সাকিব আল হাসান ও রাজস্থান রয়্যালসের হয়ে মোস্তাফিজুর রহমানকে আইপিএলের পরের অংশে খেলার অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। বিশ্বকাপ প্রস্তুতির জন্য জাতীয় দলের সিরিজগুলোতে গুরুত্ব দেয়ার কথা বলেছেন পাপন।
তিনি বলেছেন, আমাদের আন্তর্জাতিক সূচির কথা মাথায় রেখে আইপিএলের জন্য অনাপত্তিপত্র দেয়া প্রায় অসম্ভব। আমি কোনো সম্ভাবনাই দেখছি না ওদেরকে অনাপত্তিপত্র দেয়ার। আমাদের সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে এবং এজন্য প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ।
২৯টি ম্যাচ মাঠে গড়ানোর পর গত ৪ মে স্থগিত করা হয়েছে আইপিএল। পরে ৬ মে বিশেষ ফ্লাইটে একসঙ্গে দেশে ফিরেছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। দুজনই খেলেছেন ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে।
বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, সামনে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে রয়েছে হোম সিরিজ। মূলত এ কারণেই সাকিব-মোস্তাফিজকে আইপিএল খেলার অনাপত্তিপত্র দেয়ার পক্ষে নয় বিসিবি। শুধু আইপিএল নয়, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের অনাপত্তিপত্রও পাবেন না সাকিব।
চতুর্দশ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান খেলেছিলেন রাজস্থান রয়্যালসের হয়ে। ভারতে সম্ভব না হলেও বিকল্প ভেন্যুতে আইপিএলের বাকি অংশ আয়োজন করবে বিসিসিআই। তবে ঠাসা আন্তর্জাতিক সূচির কারণে সেই অংশে খেলতে পারবেন না অনেক বিদেশি ক্রিকেটারই।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ