১টি উইকেট পেলে নতুন দুটি রেকর্ডের মালিক সুপারস্টার সাকিব
২৭ মে ২০২১, ১০:০২ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৬, ০২:১৪ এএম
স্পোর্টস ডেস্ক:
মাত্র ১টি উইকেটের অপেক্ষায় আছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ১টি উইকেট নিলেই দুটি নতুন রেকর্ডের মালিক হবেন এই সুপারস্টার। যার একটি হলো ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেটশিকারী হবেন তিনি। দ্বিতীয়টি হচ্ছে - এক ভেন্যুতে সর্বোচ্চ উইকেট শিকারের মালিক হবেন তিনি। অর্থাৎ পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামকেও ছাড়িয়ে যাবেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেই এই দুই রেকর্ডের দোরগোড়ায় পৌঁছে গেছেন সাকিব। বুধবার শেরে বাংলায় ৯ ওভারে ৩৮ রান দিয়ে দুটি উইকেট নেন তিনি। এ ম্যাচে নামার আগে ওয়ানডেতে তার উইকেট সংখ্যা ছিল ২৬৭টি।
লঙ্কান অলরাউন্ডার ধনাঞ্জয়া ডি সিলভাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেললে তার উইকেট সংখ্যা হয় ২৬৯। ছুঁয়ে ফেলেন স্বদেশি সতীর্থ ও বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। ভেন্যুর দিক থেকে ছুঁয়ে ফেলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামকে।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ৭৭ ম্যাচে ১২২ উইকেট নিয়েছেন এই পাক কিংবদন্তি। আর বুধবারের ২ উইকেট শিকারের পর মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৮৪ ম্যাচে ১২২ উইকেট শিকার করলেন সাকিব।
অর্থাৎ আগামী ২৮ মে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচে ১ উইকেট নিতে পারলেই দুই দেশের সাবেক অধিনায়ককে টপকে যাবেন সাকিব। অর্থাৎ মাশরাফি ও ওয়াসিম আকরামকে ছাড়িয়ে নতুন দুটি রেকর্ডের মালিক হবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ