টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বাংলাদেশের এক ধাপ উন্নতি
০৩ মে ২০২১, ০৮:০২ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৬, ০২:১৩ এএম
স্পোর্টস ডেস্ক:
২০ ওভারের ক্রিকেটে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। আজ সোমবার (৩ মে) আইসিসির হালনাগাদ র্যাংকিং প্রকাশিত হয়েছে। ওয়ানডে ফরম্যাটে ইংল্যান্ডকে হঠিয়ে শীর্ষস্থান দখল করেছে নিউজিল্যান্ড। তারা টি-টোয়েন্টিতেও এগিয়ে গেছে। বাংলাদেশ অবশ্য আগের মতোই ওয়ানডেতে ৭ নম্বরে আছে। এই র্যাংকিং তালিকা তৈরিতে গত বছরের মে মাস থেকে দলগুলোর পারফরম্যান্সের শতভাগ এবং আগের দুই বছরের পারফর্মেন্সের অর্ধেক বিবেচনায় আনা হয়েছে।
গত এক বছরে নিজেদের একমাত্র ওয়ানডে সিরিজে গত মার্চে দেশের মাটিতে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারায় নিউ জিল্যান্ড। বার্ষিক হালনাগাদে ৩ রেটিং পয়েন্ট পেয়ে ১২১ পয়েন্ট নিয়ে তারা এখন শীর্ষে। অন্যদিকে এক নম্বর থেকে এক ধাক্কায় চারে নেমে গেছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। দুই নম্বরে থাকা ভারত নেমে গেছে তিনে। দুই ধাপ এগিয়ে ১১৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে অস্ট্রেলিয়া। ৯০ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে আছে বাংলাদেশ।
আর টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বাংলাদেশের পয়েন্ট এখন ২২৫। ১ রেটিং পয়েন্ট হারালেও এক ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠেছে লাল সবুজের দল। ২৭৭ পয়েন্ট নিয়ে নিজেদের শীর্ষস্থান আরও সংহত করেছে ইংল্যান্ড। দুইয়ে আছে ভারত। দুই ধাপ এগিয়ে তিনে উঠে এসেছে নিউজিল্যান্ড, ৮ পয়েন্ট বেড়ে তাদের মোট পয়েন্ট এখন ২৬৩। ২৬১ পয়েন্ট নিয়ে পাকিস্তান আগের মতোই চার নম্বরে আছে। ৯ পয়েন্ট হারিয়ে ও দুই ধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছে অস্ট্রেলিয়া (২৫৮ পয়েন্ট)।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ