ক্রিকেটের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড চেয়ে চেয়ে দেখব না: পাপন
২২ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৫৫ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৬, ০২:১৩ এএম
স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সাকিব আল হাসান প্রসঙ্গে জানিয়েছেন, সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে বাংলাদেশ দলের হতাশাজনক পারফরমেন্সের পর ভেবেছিলাম, সবাই খেলার জন্য উন্মুখ থাকবে। অথচ এখন যদি কেউ এমন সিদ্ধান্ত নেয়, সেটা দুঃখজনক। সাকিব ৩ বছর আগেই টেস্ট খেলতে চায়নি। সোমবার (২২ ফেব্রুয়ারি) বিসিবিতে সভাশেষ সাংবাদিকদের তিনি একথা জানান।
নাজমুল হাসান পাপন বলেন, বাংলাদেশ ক্রিকেটের জন্য কোনো প্লেয়ারই অপহার্য নন। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম কিংবা মাহমুদউল্লাহ রিয়াদ যেই হোন না কেনো এদেশের ক্রিকেটের স্বার্থ পরিপন্থী কোনো কর্মকাণ্ড কিংবা কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে তা চেয়ে চেয়ে দেখবে না টাইগার ক্রিকেট প্রশাসন।
বিসিবি সভাপতি বলেন, এটা একেবারে অস্বীকার করার পথ নেই। এর আগেও যে হয়নি তা না। এখন আমাদের মন খুবই পরিস্কার। আমরা কাউকে জোর করে খেলাবো না। যে খেলতে চায় না, খেলবে না। এবং কেউই অপরিহার্য নয়। আমরা চাই সকলে খেলুক, কিন্তু কারো জাতীয় দল ছেড়ে অন্য কোথায় খেলতে যদি ভালো লাগে তাহলে নিশ্চিন্তে যেতে পারে। এই বার্তাটা সবার জন্য। কেবল সাকিব আল হাসানের জন্য না।
তিনি বলেন, এখন থেকে জাতীয় চুক্তি নবায়নের আগেই ক্রিকেটারদের কাছে জানতে চাওয়া হবে কে কোন কোন ফর্মেটে খেলতে আগ্রহী এবং চুক্তিতে এও উল্লেখ থাকবে কারা কারা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে আগ্রহী। এবং কেউ সেখানে খেলতে আগ্রহী হলে ন্যূনতম এক বছর আগে অভিভাবক সংস্থা বিসিবিকে জানাতে হবে। কারোরই চুক্তির বাইরে যাওয়ার সুযোগ থাকবে না। এই চুক্তিতে যে সই করবে তাকে তো আমরা যেতে দেব না।’
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ