ঢাকা টেস্ট খেলা হচ্ছে না সাকিব আল হাসানের
০৮ ফেব্রুয়ারি ২০২১, ০৮:২৬ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৫ এএম
স্পোর্টস ডেস্ক:
ইনজুরির কারণে ঢাকা টেস্ট খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে বাঁ পাশের কুঁচকির ইনজুরিতে পড়েন দলের সবচেয়ে বড় তারকা সাকিব। সোমবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক বিবৃতিতে ঢাকা টেস্টে সাকিবের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
বর্তমানে সাকিব বিসিবির মেডিকেল দলের তত্ত্বাবধানে আছেন। প্রাথমিকভাবে তাকে দলের ফিজিও-চিকিৎসকেরা ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছিলেন। সেটা শেষ হওয়ার পর আবার বিশ্বসেরা অলরাউন্ডারের শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করার পরই নিশ্চিত হয় সিরিজ থেকে ছিটকে যাওয়ার বিষয়টা।
এদিকে এই সিরিজকে ঘিরে বিসিবির জৈব সুরক্ষা বলয় ছেড়ে আপাতত যাচ্ছেন সাকিব। তবে তিনি পর্যবেক্ষণেই থাকবেন। শেরে বাংলায় অনুষ্ঠেয় সিরিজের দ্বিতীয় টেস্টে সাকিবের জায়গায় দলে আর কাউকে নেওয়া হবে কি না সে বিষয়ে এখনো কিছু জানায়নি বিসিবি।
আগামী ১১ ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
মূলত ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে কুঁচকিতে চোট পেয়েছিলেন সাকিব। ডাক্তারি পরীক্ষায় সেসময় কোনো সমস্যা না ধরা পড়ায় চট্টগ্রাম টেস্টে খেলতে নামেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্টের প্রথম ইনিংসে ৬৮ রানও করেন সাকিব। পরে বল হাতে ৬ ওভার হাত ঘুরালেও দ্বিতীয় দিনের শেষে কুঁচকির ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয় তাকে। তবে পরে আর মাঠে নামা হয়নি তার।
বিভাগ : খেলা
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার