ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল পেছাল
২৬ জানুয়ারি ২০২১, ০৮:৪৯ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পিএম
অনলাইন ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের কারণে পিছিয়ে গেল আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আগামী ১০ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো প্রথমবারের মতো আয়োজিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। কিন্তু ৮ দিন পিছিয়ে সেটি ১৮ জুন লর্ডসে অনুষ্ঠিত হবে।
প্রথমবারের মতো শুরু হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে জয়ের শতকরা হারে এগিয়ে থাকা সেরা দুই দল ফাইনাল খেলবে। ১৮ থেকে ২২ জুন ফাইনালের তারিখ নির্ধারণ হয়েছে। ২৩ জুন রিজার্ভ ডে রাখা হয়েছে।
আইপিএলের ফাইনালের সূচির কথা বিবেচনা করেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল পেছানো হলো। যদিও আইপিএলের সূচি এখনো চূড়ান্ত করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। একটি সূত্র বলছে, ১০ জুন আইপিএলের ফাইনাল আয়োজনের পরিকল্পনা বিসিসিআই'র।
করোনার কারণে অনেকগুলো সিরিজ ভেস্তে যাওয়ায়, পয়েন্টের পরিবর্তে জয়ের শতকরা হার ব্যবহার করা হবে। সেক্ষেত্রে ৭১ দশমিক ৭ শতাংশ জয় নিয়ে শীর্ষে আছে ভারত। তাদের পয়েন্ট ৪৩০। দ্বিতীয়স্থানে আছে নিউজিল্যান্ড। তাদের জয়ের শতকরা হার ৭০ শতাংশ ও পয়েন্ট ৪২০। অস্ট্রেলিয়ার ৬৯ দশমিক ২ শতাংশ ও ইংল্যান্ডের ৬৮ দশমিক ৭ শতাংশ। অসিদের পয়েন্ট ৩৩২ ও ইংলিশদের ৪১২। সূত্র: বাসস
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ