রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবীতে গণমিছিল
০৮ মে ২০১৯, ০৬:৩৭ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ১১:৪৯ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
মাহে রমজান এর পবিত্রতা রক্ষা, দিনের বেলা পানাহার বন্ধসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবীতে নরসিংদীর মাধবদীতে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। উলামা পরিষদ মাধবদী থানা শাখার উদ্যোগে বুধবার (৮ মে) বা'দ জোহর মাধবদী বাজার বড় মসজিদের সামনে থেকে এ মিছিলটি বের করা হয়।
এতে অংশ নেন উলামা পরিষদের প্রধান উপদেষ্টা শাইখুল হাদিস আল্লামা রফিকুর রহমান ও সভাপতি আল্লামা মকবুল হোসাইন। এসময় হাজারো সাধারণ মুসল্লিসহ সাধারণ মানুষ মিছিলে অংশ নেন। এছাড়া উপস্থিত ছিলেন মাওলানা ফারুক মিয়া কান্দাবী, মাওলানা ক্বারী আব্দুর রব, মুফতী রাকিব হাসান, মাওলানা মোশাররফ, মাওলানা হারুনুর রশীদ, মাওলানা ফয়েজ উল্লাহ, মাওলানা হিফজুর রহমান, মাওলানা আক্তার উজ্জামান, ক্বারী ছানাউল্লাহ পাঠান প্রমূখ।
মিছিলটি মাধবদী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাধবদী বাজার বড় মসজিদের সামনে এসে একটি সভায় মিলিত হয় হয়। এসময় বক্তারা মাহে রমজানে মাধবদীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ক্রমান্বয়ে বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করে দ্রুত নিয়ন্ত্রণের দাবি জানান। এছাড়া প্রকাশ্যে জনসাধারণকে পানাহার করা থেকে বিরত রাখতে প্রশাসনের প্রতি আহবান জানান।
বিভাগ : ধর্ম
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ