শিবপুরে ইউপি নির্বাচনের দাবিতে মানববন্ধন
০২ সেপ্টেম্বর ২০২০, ০৯:২৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ এএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর পৌরসভা ঘোষিত হওয়ার পর দীর্ঘদিন ধরে সীমানা নির্ধারণের জটিলতা দেখা দেয় পাশের ইউনিয়নগুলোর সাথে। এতে করে দীর্ঘ ১৭ বছর ধরে উপজেলার চক্রধা ইউনিয়ন ও মাছিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। তাই ভোটাধিকার থেকে বঞ্চিত রয়েছেন ওই এলাকার জনসাধারণ। এজন্য ভোটারদের মধ্যে বিরাজ করছে চরম ক্ষোভ। তাই নির্বাচন ও ভোটাধিকার প্রয়োগের দাবিতে মানববন্ধন করেছে চক্রধা ইউনিয়ন শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বুধবার (০২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সোনাকুড়া সিএনবি বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের সভাপতিত্ব করেন চক্রধা ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মোঃ শফিকুল ইসলাম।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মুজাহিদ কমিটির শিবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম মোল্লা। এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা শাখার ইসলামী শ্রমিক আন্দোলনের সহ-সভাপতি নঈম উদ্দিন সরকার, ইশা ছাত্র আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি জিএম মোবারক হোসাইন ,ইশা ছাত্র আন্দোলন শিবপুর উপজেলা শাখার সভাপতি এমএ ফাহাদ গাজী, চক্রধা ইউনিয়নের ইসলামী আন্দোলনের সভাপতি মোঃ বাসার মিয়া প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর