শিবপুরে মোবাইল নিয়ে দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
০৪ জুলাই ২০২০, ০৩:৫০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ এএম
শেখ মানিক:
নরসিংদীর শিবপুরে মোবাইল ফোন নিয়ে দ্বন্দ্বের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। শনিবার (৪ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মোহাম্মদ আলী বিজয় ওরফে রিফাত (১৭) । সে উপজেলার শাষপুর (শহীদ মিনার সংলগ্ন) এলাকার আ: রশিদের ছেলে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, আ: রশিদের ছেলে হিমেল (১৫) নিজের টাকা দিয়ে একটি মোবাইল ফোন কেনার পর ৩ দিন আগে মোবাইলটি হারিয়ে যায়। পরে হিমেল তার বড় ভাই সন্দেহ করে ঝগড়া বিবাদ করে আসছিল। এর জের ধরে শনিবার ভোরে নিজ বাড়ীতে বড় ভাই মোহাম্মদ আলী বিজয় ওরফে রিফাত কে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। হত্যার পরে প্রথমে সে তার চাচাকে জানায়, আমার বড় ভাইকে মেরে ফেলেছি। এসময় সে বাড়ি থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, হত্যার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। নিহতের পরিবারের পক্ষে থেকে অভিযোগ করলে তদন্তপূর্বক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি জানান।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর