শিবপুরে ‘বিট পুলিশিং কার্যক্রম শুরু: অভিযোগ জানাতে যেতে হবে না থানায়
২৬ জুন ২০২০, ০৭:১৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ এএম
শেখ মানিক:
পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বাংলাদেশ পুলিশের মহা পুলিশ পরিদর্শক (আইজিপি), ঢাকা রেঞ্জের ডিআইজি এবং নরসিংদী পুলিশ সুপার এর নির্দেশনায় নরসিংদীর শিবপুরে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদ হতে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, শিবপুর মডেল থানার জনবান্ধব অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাদিম সরকারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শিবপুর মডেল থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, পুলিশের মহা পুলিশ পরিদর্শক (আইজিপি), ঢাকা রেঞ্জের ডিআইজি এবং নরসিংদী পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক পুলিশের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে একটি করে এবং পৌরসভায় দুটি বিটে একজন করে পুলিশ অফিসারকে দায়িত্ব দেওয়া হবে। এখন থেকে ভুক্তভোগীদের কষ্ট করে, অর্থ খরচ করে, সময় নষ্ট করে শিবপুরে থানায় এসে অভিযোগ করতে হবে না। বিটে যে কোনো ব্যক্তি সুনির্দিষ্ট অভিযোগ দিতে পারবেন এবং অপরাধ সম্পর্কিত যেকোনো তথ্য জানাতে পারবেন। অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেই বিট পুলিশের লক্ষ্য থাকবে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর