শিবপুরে পুরাতন ১জনসহ নতুন করে করোনা আক্রান্ত ৭
১৩ মে ২০২০, ১০:১৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ এএম
মোমেন খান:
গত কয়েকদিন যাবৎ নতুন করে কেউ করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমিত না হওয়ায় স্বস্তির মধ্যেই ছিলো শিবপুরবাসী। কিন্তু ১১ মে পাঠানো ২১ টি নমুনার মধ্যে পুরাতন একজনসহ ৭ জন করোনা আক্রান্ত হিসেবে সনাক্ত হয়েছে।
শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম জানান, ১১ মে শিবপুর উপজেলা থেকে পাঠানো ২১ জনের নমুনার মধ্যে ৭ জনের করোনা পজিটিভ রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে পুরাতন ১ জন ও নতুন ৬ জন। নতুন করে যারা করোনা আক্রান্ত হয়েছে তাদের মধ্যে বাঘাব ইউনিয়নের খৈনকুট এলাকার ২ জন, দুলালপুর ইউনিয়নের কাজীরচর এলাকার ২ জন, শিমুলিয়ার ১ জন ও মাছিমপুর ইউনিয়নের ধানুয়া এলাকার ১ জন।
শিবপুরে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২০৫ জনের। এর মধ্যে আক্রান্ত হয়েছেন ২৪ জন। মঙ্গলবার পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন। ৫ জনকে যার যার বাড়ীতে আইসোলেশনের রাখা হয়েছে। এছাড়া নতুন আক্রান্তদের পরিবারের সদস্য ও সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে এবং তাদের বাধ্যতামূলক ভাবে কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল নরসিংদী জেলার পলাশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত এই রোগে মৃত্যুবরণ করেছে ৪ জন। এর মধ্যে নরসিংদী সদর উপজেলার ৩ জন ও পলাশ উপজেলার একজন। এছাড়া গত ৯ এপ্রিল নরসিংদী জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করে নরসিংদী জেলা প্রশাসন। গত ১৩ এপ্রিল নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালকে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা কেন্দ্র ঘোষণা করে জেলা সিভিল সার্জন অফিস।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর