শিবপুরে ইয়াবাসহ একাধিক মামলার আসামী গ্রেফতার
২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৫:২৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ এএম
শেখ মানিক:
নরসিংদী শিবপুর উপজেলার দক্ষিণ সাধারচর এলাকা থেকে বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে মাসুম মিয়া ওরফে নাতি মাসুম (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবাসহ আটক করেছে শিবপুর মডেল থানা পুলিশ। আটককৃত মাসুম নরসিংদী সদর উপজেলার চিনিশপুর এলাকার আরজু ভূইয়ার ছেলে, তার নানার বাড়ী শিবপুর উপজেলার দক্ষিণ সাধারচর এলাকায়।
পুলিশ জানায়, মাসুম দীর্ঘদিন যাবত শিবপুর উপজেলার দক্ষিণ সাধারচর নানার বাড়ি থেকে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনসহ বিভিন্ন অপকর্ম করে আসছে। তার বিরুদ্ধে শিবপুর মডেল থানায় ৪টি ও পলাশ থানায় ১টি মামলা রয়েছে। বুধবার রাতে দক্ষিণ সাধারচরে মাদক ক্রয়-বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর মডেল থানার এসআই মারুফ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শিবপুর মডেল থানার ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, মাদক ব্যবসায়ী মাসুমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর