শিবপুরে দুই শিশু শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা
১৬ জুন ২০২৬, ০৮:২২ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ১১:৪৮ এএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে দুই শিশু শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা করা হয়েছে। গত রবি ও সোমবার উপজেলার জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।
অপহরণচেষ্টার শিকার দুই শিশু উপজেলার ৫৫ নং আষ্টানী জয়নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
এক শিক্ষার্থী জানায়, গত রবিবার স্কুলের টিফিনের সময় বাড়ি থেকে আসার পথে মোটরসাইকেলে থাকা তিনজন লোক লটকন বাগান দেখাতে বলে তাকে জোরকরে মোটরসাইকেলে উঠায়। পরে সে কৌশলে জোর করে মোটরসাইকেল থেকে নেমে পড়ে।
একই স্কুলের আরেক শিক্ষার্থী জানায়, স্কুল ছুটির পরে বাড়ি যাওয়ার পথে মোটরসাইকেলে থাকা তিনজন লোক তাকে তুলে নিতে চায়। এ ঘটনার পর স্থানীয় অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, রতন কুমার চৌধুরী জানান, আমার বিদ্যালয়ের দুইজন শিক্ষার্থীর কাছ থেকে অপহরণচেষ্টার চেষ্টার কথা শুনে উপজেলা শিক্ষা কর্মকর্তার সাথে আলোচনা করে আজকে (১৬ জুন) শিবপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।
শিবপুর উপজেলা শিক্ষা অফিসার কবিরুল ইসলাম বলেন, এঘটনায় শিবপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে সতর্কতা ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, এ ঘটনায় শিবপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: ফারজানা ইয়াসমিন বলেন, ঘটনাটি অবগত হওয়ার পর এলাকায় পুলিশী টহলের জন্য শিবপুর মডেল থানার ওসিকে বলা হয়েছে। স্কুল চলাকালীন সময়ে রাস্তায় গ্রাম পুলিশদের টহল দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। তাছাড়া শিশুরা স্কুলে আসা যাওয়ার সময় অভিভাবক এলাকাবাসীকে সচেতন থাকতে হবে। এ উপলক্ষে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুলগুলোতে অভিভাবক সমাবেশ করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ