আওয়ামী লীগ একটি ইসলাম বিদ্বেষী দল: মনজুর এলাহী
৩০ মে ২০২৬, ০৭:৫০ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ১১:২১ এএম
মোমেন খান:
আওয়ামী লীগ একটি ইসলাম বিদ্বেষী দল। নব্বই শতাংশ মুসলমানের এই দেশে ইসলাম টিকে থাকুক সেটা আওয়ামী লীগ চায়নি বলে মন্তব্য করেছেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শনিবার (৩০ মে) দুপুরে শিবপুর উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি আরও বলেন, শেখ মুজিবুর রহমান আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে শুধু আওয়ামী লীগ নাম দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে সলিমুল্লাহ মুসলিম হলের নামের সাথে ইসলাম নামগুলো মুছে সলিমুল্লাহ হল এবং কবি নজরুল ইসলাম কলেজের নাম থেকে ইসলাম শব্দ বাদ দিয়ে কবি নজরুল কলেজ নাম রেখেছিলেন। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। পরবর্তীতে শেখ হাসিনা তাঁর শাসনামলে আলেম ওলামাদের বিভিন্ন মামলা হামলা দিয়ে নির্যাতন করে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।
মনজুর এলাহী আরো বলেন, শেখ মুজিবুর রহমান কখনোই স্বাধীন বাংলাদেশ চায়নি। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল হিসেবে কৃতিত্ব নিতে চায় কিন্তু শেখ মুজিবরের চৌদ্দগোষ্ঠীর মধ্যে কোনো মুক্তিযোদ্ধা নাই। শেখ মুজিবর রহমান নিজেকে বাঁচাতে স্বেচ্ছায় কারাবরণ করে যখন পাকিস্তানে অবস্থান করছিলেন, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং সেক্টর কমান্ডার হিসেবে রণাঙ্গনে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। আসল মুক্তিযুদ্ধের দল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপির মধ্যে যতজন মুক্তিযোদ্ধা আছেন আওয়ামী লীগের মধ্যে তার অর্ধেকও নাই। শেখ মুজিবর রহমান বাকশাল গঠন করে একদলীয় শাসনব্যবস্থা করেছিলেন আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।
শিবপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি ও জেলা পরিষদ প্রশাসক তোফাজ্জল হোসেন মাষ্টার, শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ প্রয়াত নেতাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ