শিবপুরবাসীর ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত সংসদ সদস্য মনজুর এলাহী

১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ এএম


শিবপুরবাসীর ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত সংসদ সদস্য মনজুর এলাহী

শিবপুর প্রতিনিধি:

নরসিংদী-৩ (শিবপুর) আসনে নবনির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী শিবপুরবাসীর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। গত ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে তিনি ৮২ হাজার ৬১ ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন।

এরপর থেকে প্রতিদিন এই আসনের দলীয় নেতাকর্মী, সংগঠন, সাংবাদিক সমাজ, শিক্ষক সমাজ, আলেম সমাজ, সুশীল সমাজ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারগণ, বিভিন্ন সামাজিক সংগঠনসহ হাজারো সাধারণ মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।


এসময় নবনির্বাচিত সংসদ সদস্য মনজুর এলাহী বলেন, শিবপুরবাসী আমাকে বিপুল ভোটে এমপি নির্বাচিত করেছেন। আমি শিবপুরের সকলের এমপি। যারা আমাকে ভোট দিয়েছেন আমি তাদেরও এমপি, যারা দেয় নাই তাদেরও এমপি। আমি আজীবন শিবপুরবাসীর জন্য কাজ করে যাব।


শিবপুর থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, কিশোরগ্যাং নির্মূল করে একটি নিরাপদ ও বাসযোগ্য শিবপুর গড়াই তাঁর লক্ষ্য বলে জানান।



এই বিভাগের আরও