শিবপুরে ভুট্টাখেতে মিলল বস্তাবন্দি মরদেহ
২৬ মার্চ ২০২৫, ০৭:১৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের উত্তর সাধারচর মিতু ভূঁইয়ার একটি ভুট্টাখেত থেকে সাইফুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৬ মার্চ) দুপুরে স্থানীয়রা ভুট্টাখেতে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা, রাতের কোনো এক সময়ে কে বা কারা মরদেহটি রেখে গেছেন।
পুলিশ জানায়, মরদেহের প্যান্টের পকেটে থাকা মানিব্যাগে নিহতের এনআইডি কার্ডের ফটোকপিতে তার নাম সাইফুল ইসলাম। পিতার নাম হেলাল উদ্দিন। গ্রাম কালিয়াব আড়াল বাজার, থানা কাপাসিয়া, জেলা গাজীপুর। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, মরদেহটি দেখতে পেয়ে স্থানী ইউপি সদস্য সারোয়ারল খবর দেয়। এনআইডি কার্ডের তথ্য মতে ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা জানান, গত দুইদিন আগে মনোহরদী থানার হাতিরদিয়া এলাকা থেকে নিখোঁজ হয়। মৃত্যুর কারণসহ বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা