শিবপুরে লটকন বাগানে মিলল ৯৬ কেজি গাঁজা
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৪ পিএম | আপডেট: ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে লটকন বাগানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ৯৬ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিবির ওসি এস.এম কামরুজ্জামান।
এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শিবপুর থানার নতুন আটাশিয়া সৃষ্টিগড় এলাকার লটকন বাগান হতে এসব গাঁজা জব্দ করা হয়।
ওসি এস.এম কামরুজ্জামান বলেন, জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক মোঃ আব্দুল গাফফারের নেতৃত্বে ডিবির একটি দল জেলার বিভিন্ন থানা এলাকায় অবৈধ অস্ত্র-গুলি ও মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে অভিযান পরিচালনা করছিল। অভিযানকালে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে আটাশিয়া সৃষ্টিগড় গ্রামের জনৈক মনির হোসেনের মালিকানাধীন লটকন বাগানে অভিযান চালানো হয়। এসময় পরিত্যক্ত অবস্থায় ৬ টি প্লাস্টিকের বড় বস্তায় ১৬ কেজি করে মোড়ানো মোট ৯৬ কেজি গাঁজা পাওয়া যায়। এঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি
- মা-বাবার ছেড়ে যাওয়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুটির পাশে জেলা প্রশাসন
- স্থানীয় সরকার মন্ত্রীর সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল

এই বিভাগের আরও