শিবপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী
০৬ জানুয়ারি ২০২৫, ০৪:৫৮ পিএম | আপডেট: ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ এএম
শেখ মানিক:
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই স্লোগানে নরসিংদীর শিবপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) উপজেলা পরিষদ চত্বরে র্যালী বের করে উপজেলা প্রশাসন। র্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোসা: ফারজানা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) আবদুর রহিম, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ বিন সাদেক, মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারিজা নুর, সমাজ সেবা কর্মকর্তা কেএম আবু রায়হান, শিবপুর প্রেসক্লাবের সভাপতি এসএম খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক শেখ মানিকসহ বিভিন্ন দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।
র্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনায় ইউএনও ফারজানা ইয়াসমিন বলেন, তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। নতুন করে উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে।
পরে তারুণ্যের উৎসব ২০২৫ এ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন ইউএনও।
বিভাগ : নরসিংদীর খবর
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি
- মা-বাবার ছেড়ে যাওয়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুটির পাশে জেলা প্রশাসন
- স্থানীয় সরকার মন্ত্রীর সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল