নরসিংদীতে প্রতারণার মাধ্যমে ৬০ কোটি টাকা আত্মসাৎ, ৩০ মামলার আসামী গ্রেপ্তার
০৬ জানুয়ারি ২০২৫, ০৪:৫১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে পৃথক প্রতারণার মাধ্যমে ৫০ থেকে ৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০ মামলার ওয়ারেন্টভুক্তসহ ৩০ মামলার আসামী রড-সিমেন্ট ব্যবসায়ী রহমত উল্লাহ ভূইয়া (৪৬) নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (০৬ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার (এসপি) মো: আব্দুল হান্নান।
এর আগে রোববার রাতে গাজিপুর জেলার পূবাইল থানার মাজুখান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার হওয়া রহমত উল্লাহ ভূইয়া (৪৬) নরসিংদীর শিবপুর উপজেলার মুন্সেফেরচর এলাকার আবুল কাশেম এর ছেলে ও পেশায় রড সিমেন্টের ব্যবসায়ী ছিলেন।
এসপি মো: আব্দুল হান্নান জানান, রহমত উল্লাহ ভূইয়া শিবপুরের মুন্সেফেরচর (ইটাখোলা) এলাকায় রড সিমেন্টের ব্যবসা করতেন। এ ব্যবসার আড়ালে প্রতারণার উদ্দেশ্যে শিবপুর মডেল থানা এলাকার কমপক্ষে ৩০ জন বিভিন্ন শ্রেণিপেশার লোকজনকে ব্যবসায়ীক মুনাফার লোভ দেখিয়ে এবং বিভিন্ন কৌশলে প্রতারণার মাধ্যমে প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকা আত্মসাৎ করেন। তিনি ভুয়া এতিমখানা দেখিয়ে একটি বিদেশী এজেন্সির নিকট হতে প্রায় ১৫ লাখ টাকা এবং রায়পুরার চরসুবুদ্ধিস্থ ইসলামপুর মাদ্রাসার নির্মাণ কাজ ও রড সিমেন্ট দেয়ার কথা বলে ২০ লাখ টাকা আত্মসাৎ করেন। এছাড়াও অবসরপ্রাপ্ত বিভিন্ন সেনা সদস্যদের নিকট হতে বাড়ি নির্মাণে রড-সিমেন্ট সরবরাহ করার কথা বলে কয়েক কোটি টাকা হাতিয়ে নেন। সব মিলিয়ে মোট ৫০ থেকে ৬০ কোটি টাকা আত্মসাৎ করে ২০২৩ সাল থেকে তিনি গা ঢাকা দেন।
প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, চেক জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে, আরও মামলা প্রক্রিয়াধীন। এরমধ্যে তার বিরুদ্ধে শিবপুর মডেল থানায় ২০ টি মামলার ওয়ারেন্ট রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় প্রায় ৪ মাসের চেষ্টায় অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সে মাজুখান এলাকায় রিকশাচালকের ছদ্মবেশে পলাতক ছিল। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা