শিবপুরে আগুনে পুড়ল প্লাস্টিক কারখানা
২২ ডিসেম্বর ২০২৪, ০৮:১৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ এএম
শেখ মানিক:
নরসিংদীর শিবপুরে আগুনে পুড়ে ছাই হয়েছে একটি প্লাস্টিক কারখানা। রোববার (২২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার ইটাখোলা কুমরাদী এলাকার কর্ণফুলী মাস্টারব্যাচ এন্ড প্লাষ্টিক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিক জানাতে পারেনি ফায়ার সার্ভিস এবং কারখানা কর্তৃপক্ষ ।
কারখানার ইনচার্জ মো: মাহিন আলম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। নিজেদের চেষ্টায় আগুন নেভানোর চেষ্টাসহ ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। শিবপুর ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে এসে তাদের যান্ত্রিক ক্রটির দেখা দিলে তাদের কাজ বন্ধ হয়ে যায়। পরে নরসিংদী সদরের ফায়ার সার্ভিস এসে ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে গেছে।
শিবপুর ফায়ার সার্ভিসের সাব অফিসার সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়। নরসিংদী সদর ও শিবপুরের ২টি ইউনিট ঘটনাস্থলে ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হলেও তার আগেই কারখানার সবকিছু পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা