শিবপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
০৮ ডিসেম্বর ২০২৪, ০৪:১২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
৮ ডিসেম্বর শিবপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার (০৮ ডিসেম্বর) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে এই আলোচনা সভার আয়োজন করে আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠন।
এর আগে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। আমরা মুক্তিযোদ্ধার সন্তান শিবপুর উপজেলা এর সভাপতি আমিনুর হক রিন্টু'র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব মনজুর এলাহী।
এসময় আরও বক্তব্য রাখেন, নরসিংদী জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টার, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু হারিছ রিকাবদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ রিকাবদার, সাবেক জেলা কমান্ডার আবদুল রশিদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ মৃধা ও বীর মুক্তিযোদ্ধার মহরম মজনু মৃধার সন্তান আজমল হুদা মৃধা মিঠু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ডিসেম্বরে তৎকালীন শিবপুর থানার ‘পুটিয়া’র যুদ্ধ-ই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সফল, মুক্তিযোদ্ধা পাক হানাদার বাহিনীর সম্মুখ যুদ্ধ। সেই যুদ্ধে মজনু মৃধার নেতৃত্বে ক্যাম্পে চুর্তুমুখী আক্রমন চালায় মুক্তিযোদ্ধারা। প্রচন্ড গোলাগুলির পর মুক্তিযোদ্ধারা দখল করে নেয় পাকবাহিনীর ক্যাম্প। ৮ ডিসেম্বর পাকহানাদার বাহিনী নরসিংদী অভিমুখে পালিয়ে যায় ও ঐ দিনে মুক্ত হয় শিবপুর থানা এলাকা। এ উপলক্ষে প্রতি বছর শিবপুরে পালিত হয় শিবপুর পাক হানাদারমুক্ত দিবস।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা