শিবপুরে বিভিন্ন স্কুল পরিদর্শনে উপজেলা পরিষদ চেয়ারম্যান
০৩ অক্টোবর ২০২৩, ০৭:৫৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পিএম
শেখ মানিক:
নরসিংদীর শিবপুরে বিভিন্ন স্কুল পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি তাপসী রাবেয়া। আজ মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয়, ১৮ নং দক্ষিণ সাধারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পরে দুপুরে উপজেলার শাষপুর কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।
এসময় তিনি প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, বাল্যবিবাহ ও ইভটিজিং রোধ বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা, স্কুলের সমস্যা, সম্ভাবনা এবং শিক্ষার মান কিভাবে এগিয়ে নেয়া যায় সেই সম্পর্কে আলোচনা করেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান তাপসী রাবেয়া বলেন, শিবপুর উপজেলার শিক্ষার পরিবেশকে এগিয়ে নেয়ার জন্য আজকের এই পরিদর্শন। আমি সময় পেলে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করব।
পরিদর্শনকালে দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয়ের অবশিষ্ট দেওয়াল নির্মাণ, ১৮ নং দক্ষিণ সাধারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকদের অপেক্ষা করার জন্য ছাউনি নির্মাণ ও কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বসার সুবিধার জন্য বেঞ্চ দ্রুত সময়ে ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা