পূর্ণ সভাপতির দায়িত্ব প্রাপ্তিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন
১১ আগস্ট ২০২৩, ০৫:৩৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পিএম
শেখ মানিক:
গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সকল পর্যায়ের সাংগঠনিক কমিটির ভারপ্রাপ্ত সকল নেতৃবৃন্দেকে ভারমুক্ত করে পূর্ণ দায়িত্ব প্রদানের ঘোষণা দেন গত রোববার (৬ আগস্ট)। দলীয় প্রধানের এই ঘোষণার সাথে সাথে পূর্ণ সভাপতি হয়েছেন নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহসীন নাজীর।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী এই সিদ্ধান্তের জন্য শুক্রবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মোহসীন নাজীর।
পরে উপজেলা মজলিশপুরে সাবেক সাংসদ শহীদ বরিউল আউয়াল খান কিরন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সন্ত্রাসীদের গুলিতে নিহত উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার সপরিবারের নিহত সকলের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিল, সাংগঠনিক সম্পাদক প্রফেসর আব্দুল খালেক, বিপ্লব চক্রবর্তী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফজলে রাব্বী খান, সহ-দপ্তর সম্পাদক মোশারফ ভূঁইয়া, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশীদ খান তাপস, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, জেলা মৎস্যজীবি লীগের সহ-সভাপতি শহিদ খান, উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি জাহিদুল শেখ কাউছার, উপজেলা ছাত্র লীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক ফাজায়েল ভুইয়া সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা