শিবপুরে শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
২৪ জুন ২০২৩, ০৯:৫৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পিএম
শিবপুর প্রতিনিধি:
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজি: নং ১২০৬৮) শিবপুর উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জুন) সকাল ১১টায় উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির আয়োজনে শিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মাহবুব আলম মোল্লা তাজুল। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস. এম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক এস.এম আরিফুল হাসান, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. আবু হানিফ, সাধারণ সম্পাদক এ.কে এম মাসুদুর রহমান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত কমিটির প্রধান নির্বাচন কমিশনার মো. দেলোয়ার হোসেন। এছাড়া নরসিংদী জেলা শাখার সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মানিক মিয়া উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি শিবপুর উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান, সিনিয়র সহ সভাপতি মাছুম রিকাবদার, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শাহীনসহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটির সকলকে পরিচিত করানো হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর