শিবপুরে এক পরিবারের ৬ জনকে অজ্ঞান করে চুরি
১১ জুন ২০২৩, ০৬:৫৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ এএম
শেখ মানিক:
নরসিংদীর শিবপুর পৌরসভার ৫নং ওয়ার্ড নগর এলাকায় একই পরিবারের ৬ সদস্যকে খাবারের সঙ্গে চেতনা নাশক স্প্রে করে নগদ টাকা, ৮টি মোবাইল ও স্বর্ণের আংটিসহ প্রায় দেড় লক্ষ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে ওই এলাকার আব্দুল রশিদ ঠিকাদরের তিন তলা বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কৌশলে খাবারের মধ্যে চেতনা নাশক ওষুধ স্প্রে করে। পরে ওই খাবার খেয়ে পরিবারের রিনা বেগম (৬০), সুলেখা (৩৫), মাবিয়া (২৮), সাফুরা (২০) ফাহিমা (১৫) ও সেফা (১৪) অজ্ঞান হয়ে পড়েন।
এরপর গভীর রাতে বারান্দার গ্রীল কেটে বাসায় ঢুকে নগদ টাকা, ৮টি মোবাইল ও ১টি স্বর্ণের আংটিসহ প্রায় দেড় লক্ষ টাকার মালামাল চুরি হয়। গ্রামের বাড়ী থেকে খবর পেয়ে সকাল ১১টার দিকে পরিবারের অন্য স্বজন ও প্রতিবেশিরা অজ্ঞান অবস্থায় ৫ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপর একজনকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, এ ব্যাপারে কেউ জানায়নি। ঘটনাটি খোঁজ নিয়ে দেখবো।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা