শিবপুরে গরুর খামারীদের নিয়ে জেলা পুলিশের সচেতনতামূলক সভা
১৮ মে ২০২৩, ১১:৫৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পিএম
শেখ মানিক:
আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে গরু চুরি রোধে নরসিংদীর শিবপুর মডেল থানা পুলিশের উদ্যোগে গরুর খামারিদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে শিবপুর মডেল থানা প্রাঙ্গণে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদারের সভাপতিত্বে গরু খামারিদের সামনে বিভিন্ন সতর্ক ও সচেতনতামূলক বক্তব্য দেন সভার প্রধান অতিথি নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী। এ সময় আরো বক্তব্য রাখেন,সহকারী পুলিশ সুপার শিবপুর সার্কেল মেছবাহ উদ্দিন আহাম্মেদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহাসিন নাজির, সাধারণ সম্পাদক শামসুল আলম ভূঁইয়া রাখিল, জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং মাছিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরহাদ আলম ভূইয়া,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ আল শামীম, শিবপুর প্রেসক্লাবের সভাপতি এসএম খোরশেদ আলম প্রমুখ। এসম আরো পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ ইউপি চেয়ারম্যান, সদস্যগণ, সাংবাদিক, খামার মালিকরা উপস্থিত ছিলেন।
গরু চুরি রোধে খামারে সিসি টিভি ক্যামেরা স্থাপন, পাহারাদার নিযুক্ত করা এবং খামারিদের নিরাপত্তার জন্য বিট পুলিশ, কন্ট্রোল রুম, অথবা ৯৯৯ যেকোনো মুহূর্তে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। ঈদকে ঘিরে চুরি বন্ধে নানা পদক্ষেপের পাশাপাশি পুলিশি তৎপরতা বৃদ্ধি করার কথা জনানো হয়।
উন্মুক্ত আলোচনায় বিভিন্ন খামারি বলেন, খামার থেকে অভিনব কায়দায় চোরেরা গরু চুরি করে নিয়ে রায়। সেজন্য তারা পুলিশের কাছে খামার এলাকায় পুলিশের টহল আরও জোরদার করা এবং রাতে গরু-মহিষ বোঝাই ট্রাক, পিকআপ ভ্যানে ক্রেতা-বিক্রেতা নিশ্চিত করার লক্ষ্যে তল্লাশি করার আবেদন জানান।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর