শিবপুরে শীতলক্ষ্যায় গোসলে নেমে দুই স্কুলছাত্রী নিখোঁজ
০৪ মে ২০২৩, ০৭:৩০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে শীতলক্ষ্যায় গোসলে নেমে পানিতে তলিয়ে নিখোঁজ রয়েছে দুই স্কুল ছাত্রী। বৃহস্পতিবার বিকালে শিবপুর উপজেলার লাখপুরে শীতলক্ষ্যা নদীতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে তাদের উদ্ধারে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।
নিখোঁজরা হলেন- শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামের ইকবাল হোসেনের মেয়ে নবম শ্রেণির ছাত্রী ইমা আক্তার (১৫) ও পলাশ উপজেলার চরপলাশ এলাকার আব্দুর রহিমের মেয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ইয়াসমিন আক্তার (১৫)।
নিখোঁজদের স্বজন ও স্থানীয়রা জানান, দুপুর ১ টার দিকে লাখপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে সম্পর্কে আত্মীয় তিন স্কুলছাত্রী ইমা, ইয়াসমিন ও সাদিয়া। এসময় সাদিয়া তীরে উঠে আসতে পারলেও বাকি দুজন নদীর স্রোতে পানিতে তলিয়ে যায়। এসময় স্থানীয়রা তাদের খোঁজে নদীতে তল্লাশী শুরু করেন। পরে খবর পেয়ে বেলা আড়াইটার দিকে তাদের উদ্ধারে যায় পলাশ উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। এসময় তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। পরে টঙ্গি থেকে ডুবুরি দল ঘটনাস্থলে যাওয়ার পর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে আবারও উদ্ধার কাজ শুরু করেন তারা। সন্ধ্যা ৭টা পর্যন্ত তাদের খোঁজ করতে পারেনি ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।
পলাশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার সাদেকুল বারী নিখোঁজদের পরিবারের উদ্ধৃতি দিয়ে জানান, তিন স্কুলছাত্রীর কেউ-ই সাঁতার জানতো না। তারা নদীতে গোসলে নামার পর একজন উঠে আসতে পারলেও দুইজন তলিয়ে নিখোঁজ রয়েছে। ডুবুরি দলের সহায়তায় তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর