শিবপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
০৪ মে ২০২৩, ০৪:৫৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ এএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে মাকে মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে বড় ভাই তারিকুল ভূঁইয়া (২৭) কে খুন করেছেন ছোট ভাই তারেক ভূঁইয়া (২৪)। বৃহস্পতিবার দুপুরে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (৩ মে) রাত ৮ টার দিকে উপজেলার আয়ুবপুর ইউনিয়নের আধঘাটিয়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত তারিকুল ভূঁইয়া আধঘাটিয়া গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। ঘটনার পর থেকে ছোট ভাই তারেক ভূঁইয়া পলাতক রয়েছেন।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, বুধবার রাতে বাড়িতে ঘুমাচ্ছিলেন তারিকুল ভূঁইয়া। এসময় তার মা এসে মাদ্রাসায় পড়ুয়া ছোট ছেলে তানভীর (৯) কে রাতের খাবার দিয়ে আসতে বলেন। খাবার দিয়ে আসতে পারবে না বলে মায়ের সাথে তর্কে জড়িয়ে মাকে মারধর করতে থাকেন তারিকুল। মায়ের ডাক চিৎকার শুনে পাশের রুমে থাকা ছোট ভাই তারেক এসে তার বড় ভাইকে কাঠ দিয়ে মাথায় আঘাত করেন। পরে আশেপাশের লোকজন তারিকুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর