বেতন-ভাতা হালাল করতে চাইলে দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে: বিভাগীয় কমিশনার
২৯ এপ্রিল ২০২৩, ০৭:১০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ এএম
শিবপুর প্রতিনিধি:
ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম বলেছেন, জনগণের ট্যাক্সের টাকায় আমাদের (সরকারী-কর্মকর্তা, কর্মচারী) জনপ্রতিনিধিদের বেতন, ভাতা ও সম্মানী হয়। ফলে জনগণের হক প্রাপ্য সেবা যার যার অবস্থান থেকে নিশ্চিত করতে হবে। বেতন-সম্মানী হালাল করতে চাইলে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। যাতে শেষ বিচারের সময় দায়ী থাকতে না হয়।
তিনি শনিবার (২৯ এপ্রিল) সকালে নরসিংদীর শিবপুর উপজেলার জনপ্রতিনিধি, গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও সকল দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাতের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তাপসী রাবেয়া, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহসীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিল, শিবপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারহানা আহমেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা দ্বীন মোহাম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিন সাদেক, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুর মোঃ রুহুল সগীর, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব খান প্রমুখ।
এছাড়া সভায় নরসিংদীর স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মৌসুমী সরকার রাখী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মাসুম, উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ সরোয়ার ভূঁইয়া জুয়েল, শিবপুরের সহকারী কমিশনার (ভূমি) শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলমসহ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সরকারী দপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এরপর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম ইউএনও’র কার্যালয়, শিবপুর পাইলট সরকারী মডেল উচ্চ বিদ্যালয়, চৌঘরিয়া আমার বাড়ি প্রকল্প, আমার খামার সমিতি ও পুটিয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন এবং বাড়ৈগাঁও আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন, শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর