প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন গুলিবিদ্ধ শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুন খান
৩১ মার্চ ২০২৩, ০৮:৪৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ এএম
মোমেন খান:
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন সন্ত্রাসীদের গুলিতে আহত শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ খান। বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকালে গণভবনে তিনি এই সাক্ষাৎ করেন।
এসময় উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট সন্ত্রাসী কর্তৃক গুলিবিদ্ধ হওয়ার ঘটনার বর্ননা দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোযোগ দিয়ে হারুনুর রশীদ খানের কথা শুনেন এবং ঘটনাটি দেখবেন বলে আশ্বস্ত করেন।
সাক্ষাৎকালে শিবপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুহসীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, সন্ত্রাসীদের গুলিতে নিহত সাবেক এমপি রবিউল আউয়াল খান কিরন এর ছেলে উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ফজলে রাব্বি খান এবং হারুনুর রশীদ খানের ছোট মেয়ে শর্মি খানম উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল বলেন, আমাদের নেত্রী, মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খানের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা মনোযোগ দিয়ে শুনেছেন এবং সুষ্ঠু বিচারের বিষয়ে আশ্বস্ত করেছেন।
উল্লেখ্য, গত শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সদরের বাজার সড়কের নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান। তিনজন দুর্বৃত্ত বাসায় ঢুকে তাকে পরপর ২ রাউন্ড গুলি ছুড়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর