শিবপুরে এমপির কার্যালয়ে আগুনের মামলায় আরিফ উল ইসলাম মৃধার জামিন লাভ
২২ মার্চ ২০২৩, ০৪:৩৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ এএম
মোমেন খান:
নরসিংদীর শিবপুরে স্থানীয় সংসদ সদস্যের কার্যালয় পোড়ানোর ঘটনায় করা মামলায় জামিন পেয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও আবদুল মান্নান ভূইয়া পরিষদের সদস্য সচিব আরিফ উল ইসলাম মৃধা। বুধবার দুপুরে নরসিংদী জেলা ও দায়রা জজ মোসতাক আহমেদ জামিন আবেদন মঞ্জুর করেন।
নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক দেলোয়ার হোসেন চৌধুরী জামিন হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
গত ১৫ ফেব্রুয়ারী মঙ্গলবার দিবাগত রাত পৌণে ১টার দিকে শিবপুর সদর রোডে সংসদ সদস্যের ব্যক্তিগত কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটে। এই ঘটনার পরদিন বিকেলে মামলা হওয়ার আগেই পূবেরগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধাকে আটক করে শিবপুর মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার শিবপুর মডেল থানায় সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধা ও পুটিয়া হাটের ইজারাদার খোরশেদ হাজীর নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন সেলিম ভূইয়া নামে এক ব্যক্তি। মামলার বাদী মামলায় নিজেকে শিবপুর পৌরসভা আওয়ামী লীগের সদস্য হিসেবে পরিচয় উল্লেখ করলেও পৌর আওয়ামী লীগের সভাপতি খোকন ভূইয়া সে আওয়ামী লীগের কেউ নন বলে দাবি করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর