শিবপুরে আ’লীগ অফিসে আগুন বড় নাটক: সিরাজুল ইসলাম মোল্লা
১৮ মার্চ ২০২৩, ০৯:৫০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় ও সংসদ সদস্য জহিরুল হক মোহনের ব্যক্তিগত কার্যালয়ে আগুনের ঘটনাকে আগুন বড় নাটক বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা। শনিবার (১৮ মার্চ) বিকালে উপজেলার জয়নগর ইউনিয়নের নৌকাঘাটা নতুন বাজার সংলগ্ন মাঠে কাছিটান খেলায় প্রধান অতিথির বক্তব্যের সময় এই মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আওয়ামী লীগ ১৫ বছর ধরে ক্ষমতায়, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। আজকে শিবপুরে আওয়ামী লীগ অফিসে কেউ আগুন দেবে, এমন বুকের পাটা কারও আছে? এত বড় নাটক আমার জীবনে কখনও দেখিনাই। আওয়ামী লীগের অফিস হউক, এমপির ব্যক্তিগত অফিস হউক, মানুষ কেন একজন এমপির অফিসে আগুন দেবে? এটা দিবালোকের মত পরিষ্কার নাটক। মামলায় একজন সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা ও পুটিয়া ইউনিয়নের একজন স্বনামধন্য ব্যবসায়ী খোরশেদ হাজীকে আসামী করা হয়েছে। জীবনে শুনিনাই খোরশেদ হাজীকে মারামারি করতে। যাই হউক আইন তার নিজস্ব গতিতে চলবে।
সিরাজুল ইসলাম মোল্লা আরও বলেন, আজকে শিবপুরে যেই খেলা চলছে, এই খেলা দিয়ে ভবিষ্যতে জহিরুল হক মোহন জনগণের সামনে আসতে পারবে না।
সাবেক এই এমপি বলেন, শিবপুরে আজকে কেউ যে শান্তিতে ঘুমাবে সেই অবস্থা নাই। উপজেলা চেয়ারম্যান আর ২৫ বছর ধরে দলের সভাপতি হারুন অর রশিদ খান। উনার ঘরে গিয়ে তাকে গুলি করা হয়েছে। এটা কী তাকে ভয় দেখানোর জন্য করেছিল? চিরতরে মারার জন্য গুলি করছিল। একটাই উদ্দেশ্য হারুন অর রশিদ খান যদি মারা যায় তাহলে উনাদের রাস্তা আরও পরিষ্কার হবে। একজন পৌরসভার মেয়র হবে, একজন উপজেলা চেয়ারম্যান হবে, আরেকজন এমপিতো আছেই। এই পরিকল্পনা নিয়ে তারা গুলি করেছিল। আল্লাহর অশেষ রহমতে হারুন অর রশিদ খান বেঁচে গেছেন। উনি বলেছেন এই হত্যার উদ্দেশ্যের সাথে কারা জড়িত।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর